ক্রেতাসংকটে বিপাকে রাজধানীর শপিং মল, বিক্রি কমেছে ৩০ থেকে ৬০ শতাংশ

একসময় রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে থাকত। কিন্তু সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। দোকান খুলে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বিক্রি কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান কর্মচারী ছাঁটাই করছে, আবার লোকসান সামলাতে না পেরে কেউ কেউ দোকান বন্ধ করে দিচ্ছেন।

সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, দেশের মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অনলাইন কেনাকাটার বিস্তারের কারণে রাজধানীর বিপণিবিতানগুলোতে ক্রেতাসংকট তৈরি হয়েছে। অন্যদিকে দোকানভাড়া, বেতন, বিদ্যুৎ বিলসহ পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। কেউ ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, আবার কেউ বিকল্প পেশার কথা ভাবছেন।

মিরপুরের শাহ আলী প্লাজা, ফার্মগেটের গ্রিন সিটি মার্কেট ও অর্কিড পয়েন্টসহ বিভিন্ন বিপণিবিতানে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। দীর্ঘদিনের লোকসান ও ক্রেতা কমে যাওয়ার কারণে শান্তিনগর-কাকরাইলের একসময়ের পরিচিত বিপণিকেন্দ্র কর্ণফুলী গার্ডেন সিটিও গত ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে।

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাক, ক্রোকারিজ, স্যানিটারি পণ্য, ইলেকট্রনিকস ও গৃহসজ্জার সামগ্রীর বিক্রি ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। পণ্যে ছাড় দিয়েও অনেক ব্যবসায়ী কাঙ্ক্ষিত বিক্রি পাচ্ছেন না।

মিরপুর ১০ নম্বরের শাহ আলী প্লাজার নাহার অ্যান্ড এক্সক্লুসিভ ফ্যাশনের বিক্রেতা মো. বাবুল জানান, গত বছরের নভেম্বর মাসে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকার পোশাক বিক্রি হতো। বর্তমানে তা কমে ১৫ থেকে ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে। কোনো কোনো দিন বিক্রি ১০ হাজার টাকাও ছাড়ায় না।

একই মার্কেটের ফ্যামিলি কিচেনের মালিক শাহিন খানের ব্যবসাতেও বড় ধাক্কা লেগেছে। গ্লাস, চামচ, বাটি, মাল্টিকুকার, কফি মেকার, রাইস কুকার ও ফ্রাইপ্যানসহ রান্নার সামগ্রী বিক্রি করেন তিনি। তাঁর তথ্য অনুযায়ী, আগে প্রতিদিন ২৫ থেকে ৪০ হাজার টাকার পণ্য বিক্রি হলেও এখন তা কমে আট থেকে ১০ হাজার টাকায় নেমেছে। পাশাপাশি পণ্যের দামও বেড়েছে। আগে ৩০০ টাকার পণ্য এখন ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। গত তিন মাসে তিন দফা দাম বেড়েছে বলে জানান তিনি।

মোবাইল ফোনের বাজারেও বিক্রি কমেছে। শাহ আলী প্লাজার ম্যাস টেলিকমের বিক্রয়কর্মী মো. রাজু ইসলামের ভাষ্য, চার-পাঁচ মাস ধরে ফোন বিক্রি কমছে। চিপ ও র‌্যামের দাম বেড়ে যাওয়ায় ছয় মাস আগে ২৩ হাজার টাকায় বিক্রি হওয়া ফোনের দাম এখন ৩৩ হাজার টাকা হয়েছে। আগে মাসে ২৮০ থেকে ৩০০টি ফোন বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৩০ থেকে ১৪০টিতে নেমেছে।

ফার্মগেটের গ্রিন রোডের গ্রিন সিটি মার্কেটেও ক্রেতার উপস্থিতি কম। স্যানিটারি পণ্যের দোকানগুলোর অনেক বিক্রেতাকে অলস সময় কাটাতে দেখা যায়। দোকান মালিক নাসির উদ্দিন জানান, আগে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই লাখ টাকার পণ্য বিক্রি হতো। এখন বিক্রি কমে ৪০ থেকে ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে। কোনো কোনো দিন একেবারেই বিক্রি হয় না। ফলে কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিলসহ নিয়মিত খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন ভবন নির্মাণ কমে যাওয়ায় স্যানিটারি পণ্যের চাহিদাও কমেছে বলে মনে করেন তিনি।

ব্যবসায়ী নেতাদের মতে, মানুষের আয় না বাড়লেও খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় বেড়েছে। জরুরি খরচ মেটানোর পর পোশাক, গৃহস্থালি ও শৌখিন পণ্য কেনার মতো অর্থ অনেকের হাতে থাকছে না। এর সঙ্গে অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বাড়ায় প্রচলিত মার্কেটগুলো আরও ক্রেতা হারাচ্ছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, ব্যবসা-বাণিজ্যের বর্তমান মন্দা দীর্ঘদিনের। ২০১৮ সাল থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়েছেন, যা সময়ের সঙ্গে আরও বেড়েছে। তাঁর মতে, বড় মার্কেট রাত ৮টায় বন্ধ করার সিদ্ধান্তও ব্যবসায়ীদের ক্ষতি করছে। কারণ বিকেল ৫টার পর, বিশেষ করে অফিস ছুটির সময়ে ক্রেতা বাড়তে শুরু করেন। কিন্তু রাত ৮টায় মার্কেট বন্ধ করতে হলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই দোকান গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হয়। তাই ব্যবসায়ীরা সকালে দেরিতে দোকান খুললেও সন্ধ্যার পর কেনাকাটার সময় বাড়ানোর পক্ষে।

নাজমুল হাসান মাহমুদ আরও বলেন, দেশে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী রয়েছেন। প্রত্যেক ব্যবসায়ীর ওপর গড়ে তিনজন মানুষ নির্ভরশীল হলে এ খাতের সঙ্গে প্রায় আড়াই কোটি মানুষের জীবিকা জড়িত। অথচ দোকান ব্যবসায়ীরা সরকারি প্রণোদনা ও সহজ শর্তের ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের ক্ষুদ্র শিল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি। দীর্ঘদিনের লোকসান সামাল দিতে অনেক ব্যবসায়ী উচ্চ সুদে ঋণ নিচ্ছেন। টুইন টাওয়ার, রাপা প্লাজা, ইয়ার সেন্টার, সুবাস্তু আর্কেড ও ট্রপিক্যালের মতো বিপণিকেন্দ্রেও অনেক দোকানে বিক্রি প্রায় বন্ধের পর্যায়ে।

দোকান ব্যবসায়ীদের জন্য তিনটি দাবি জানিয়েছেন তিনি। এগুলো হলো—দোকান ব্যবসাকে ক্ষুদ্র শিল্পের আওতায় এনে প্রণোদনা ও সহজ ঋণের ব্যবস্থা করা, বড় মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া এবং ব্যবসার প্রকৃত মুনাফা ও সক্ষমতা বিবেচনায় কর নির্ধারণ করা। তাঁর অভিযোগ, টার্নওভারের ওপর ১ শতাংশ কর আরোপের কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী প্রকৃত মুনাফার চেয়েও বেশি করের চাপে পড়ছেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির আরেক অংশের সভাপতি মো. হেলাল উদ্দিনও ব্যবসায়ীদের দুরবস্থার কথা স্বীকার করেছেন। তিনি জানান, শীত মৌসুমে ব্যবসার সুবিধার্থে আগের মতো রাত ১০টা পর্যন্ত দোকান ও মার্কেট খোলা রাখার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের আশা করছেন তাঁরা।

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি ব্যবসায়িক মন্দার সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে। ১৯৯৮ সালে চালু হওয়া এই বিপণিকেন্দ্রে একসময় নামকরা ব্র্যান্ডের শোরুমসহ পোশাক, জুতা, প্রসাধনী ও উপহারসামগ্রীর দোকান ছিল। ২০ তলা ভবনটির নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম চলত। শুরুতে সেখানে ১৯৮টি দোকান থাকলেও বন্ধ হওয়ার আগে চালু ছিল মাত্র ১৭টি।

কর্ণফুলী গার্ডেন সিটি দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ ওসমানী জানান, বিপণিকেন্দ্রটি চালু রাখতে প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা খরচ হতো। অথচ গত ছয় মাসে সার্ভিস চার্জ বাবদ মাসে এক থেকে দেড় লাখ টাকার বেশি আদায় করা যায়নি। সমিতির কর্মকর্তা ও কয়েকজন দোকান মালিক ঋণ নিয়ে ছয় থেকে আট মাস এটি চালু রাখার চেষ্টা করলেও ব্যয় সামাল দেওয়া সম্ভব হয়নি। বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতে বকেয়া জমেছে, যার মধ্যে শুধু বিদ্যুৎ বিলই ৬০ লাখ টাকার বেশি। শেষ পর্যন্ত দোকান মালিকদের সম্মিলিত সিদ্ধান্তে গত ১ অক্টোবর বিপণিকেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال