ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় কারাদণ্ডের রায় ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও সাবেক ফক্স নিউজ উপস্থাপক মেগিন কেলি।
![]() |
| সংগৃহীত |
সোমবার (৯ নভেম্বর) যুক্তরাজ্যের একটি আদালত রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। একজন নারীকে ধর্ষণ এবং আরও তিনজনকে যৌন নিপীড়নের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ব্র্যান্ড তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ক এক শব্দে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অন্যায়’। এর আগে ২০২৩ সালেও একটি পোস্টে রাসেল ব্র্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছিলেন মাস্ক।
অন্যদিকে, মেগিন কেলি তাঁর পডকাস্টে আগে থেকেই ব্র্যান্ডের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি বলেন, এসব অভিযোগ তিনি বিশ্বাস করেন না।
প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে কেলির সঙ্গে এক সাক্ষাৎকারে রাসেল ব্র্যান্ড জানিয়েছিলেন, ৩০ বছর বয়সে ইউরোপে ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়েছিল। তবে তিনি দাবি করেছিলেন, ওই ঘটনা আইনবিরুদ্ধ ছিল না।
২০১৭ সালে লেখক লরা গ্যালাচারকে বিয়ে করেন রাসেল ব্র্যান্ড। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে। কারাগারে যাওয়ার আগে স্ত্রীকে তিনি বলেছিলেন, ‘আমরা ঠিক থাকব।’
সংগৃহীত পোস্ট