গুগলে বয়সের ভুল তথ্য, বিব্রত অভিনেত্রী সাদিয়া আয়মান

জন্মদিন ও বয়স নিয়ে অস্বস্তিতে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে তাঁর নামে তৈরি প্রোফাইলে জন্মসাল ও বয়সসংক্রান্ত ভুল তথ্য দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সংরক্ষিত ছবি

অভিনেত্রীর অভিযোগ, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর বয়স নিয়ে ভুল তথ্য যুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে মজার ছলে তিনি লিখেছেন, গুগলে তাঁর নামে বয়সসংক্রান্ত তথ্য যিনি যুক্ত করেছেন, তাঁর সঙ্গে হয়তো একপাক্ষিক শত্রুতা রয়েছে। এমনকি নিজের জন্মের ছয় বছর আগেই ওই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার কথাও রসিকতা করে উল্লেখ করেছেন তিনি।

সাদিয়া জানান, বয়স নিয়ে তিনি কখনোই লুকোচুরি করেননি। চলতি বছরের ১৭ মার্চ তিনি সত্যিকার অর্থেই ২৭ বছরে পা দিয়েছেন। তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তাঁর বয়স ২৬ বছর।

গুগলে থাকা ভুল তথ্যের কারণে বিভিন্ন প্রয়োজনে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন অভিনেত্রী। তাই কীভাবে গুগলে নিজের প্রোফাইলে থাকা জন্মসালের ভুল তথ্য সংশোধন করা যায়, সে বিষয়ে জানতে চেয়েছেন তিনি।

বয়সকে স্বাভাবিক ও সুন্দর একটি বিষয় হিসেবে দেখেন সাদিয়া। এ নিয়ে রাখঢাক না করলেও তাঁর জন্মসাল সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি বিব্রতকর হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি।

২০১৯ সালে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া আয়মান। একই বছর ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় তাঁর।

শুরুর দিকে অভিনয়ে আসার বিষয়ে পরিবারের কাছ থেকে পুরোপুরি সমর্থন না পেলেও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি। সম্প্রতি ‘বিষণ্ন মেঘ’, ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’ ও ‘হানিমুন’সহ বেশ কয়েকটি কাজের মাধ্যমে দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।

সংরক্ষিত পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال