রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংরক্ষিত 

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নভেম্বর মাসের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মব কালচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব এবং অনলাইনে অপপ্রচার ঠেকাতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া জনভোগান্তি কমানো ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় আলোচনায় উঠে আসে। অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, জ্বালানি সংকট মোকাবিলায় বাজার তদারকি এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তালিকা তৈরি এবং বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী মহানগরীতে যানজট কমাতে অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, আরএমপির সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআইয়ের রাজশাহী শাখার উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআইয়ের রাজশাহী মহানগরের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সংরক্ষিত পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال