শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে, আবেগ নয়: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে আবেগের কোনো জায়গা নেই, সরকার প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সংগৃহীত ছবি

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের আদালতে আইনি লড়াই করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যে ভারতের কাছে তাঁকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

মন্ত্রী বলেন, ভারত সরকার শেখ হাসিনাক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال