ব্যবসায়িক অংশীদারদের নিয়ে রাজশাহীতে মিলনমেলার আয়োজন করল নাবিল গ্রুপ

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে রাজশাহীতে মিলনমেলার আয়োজন করেছে নাবিল গ্রুপ। ‘সাফল্যের সাথে আগামীর পথে’ শীর্ষক এ আয়োজনের রাজশাহী পর্বে তিন শতাধিক ব্যবসায়িক অংশীদার অংশ নেন।

সংগৃহীত

শনিবার (১৪ নভেম্বর) রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, বাজারের পরিবর্তিত চাহিদা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করাই তাঁদের লক্ষ্য।

নাবিল গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মধ্যে রয়েছে নাবিল নাবা ফুডসের চাল, আটা, ময়দা, সুজি ও ডালজাতীয় পণ্য, নাবিল ফিড মিলসের বিভিন্ন পশুখাদ্য এবং ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্য।

আয়োজনটির মাধ্যমে ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال