৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী মোজাফফর এ মামলার একমাত্র জীবিত আসামি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গত ১৬ জুলাইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসিকিউশনের তথ্য বলছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হলে পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও বইয়ে তৎকালীন মেজর মোজাফফর হোসেনের নাম এসেছে। এসব বিবরণে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সময় তিনি জিয়াউর রহমানের কাছাকাছি অবস্থানে ছিলেন।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৩ জুলাইয়ের ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরবর্তী জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال