কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।

সংগৃহীত

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি আগুনে পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগলের মৃত্যু হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নুসরাত তাবাসসুমের মা-বাবা বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে এনসিপির পক্ষ থেকে দেওয়া তথ্যের অমিল রয়েছে।

এনসিপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই ধরনের অভিযোগ জানিয়েছেন।

এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ তাঁরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।

তাঁর দাবি, রাত ১২টার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বাড়ির টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি উঠানে পড়ে। এতে বাড়ির পাশাপাশি পশুর শেডও ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াহিদুজ্জামানের ভাষ্য অনুযায়ী, হামলার সময় বাড়িতে সংসদ সদস্যের মা-বাবা, চাচাতো ভাই-বোন, দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। এ ছাড়া পশুর শেডে আগুন ছড়িয়ে পড়ায় কয়েকটি গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে বলে জানান তিনি।

তবে আগুনের সূত্রপাত পেট্রলবোমা থেকে হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন, কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে কাজ করেছেন।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال