ত্রিদেশীয় সিরিজ জয়ের সুযোগ দেখছেন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নতুন পথচলা শুরু করা লিটন দাস সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে নিজেদের সামর্থ্য যাচাই ও শিরোপা জয়ের এক বড় সুযোগ হিসেবে দেখছেন। সামনে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টকে কেন্দ্র করে এই সিরিজকে সেরা প্রস্তুতি মঞ্চ বলে মনে করেন তিনি।
ছবি :- সংগৃহীত 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের আশাবাদ ব্যক্ত করেন লিটন দাস। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে এটা আমার জন্য সত্যিই বড় সুযোগ। সামনে আমাদের বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে। এখানকার টুর্নামেন্টটা প্রস্তুতির জন্য সেরা সুযোগ। এশিয়া কাপে পাঁচ-ছয়টি দল খেলে, আর ত্রিদেশীয় সিরিজে তিনটি দল। তাই চাপ ও পরিস্থিতি অনেকটা একই রকম।”

সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে লিটন জানান, দল যদি নিজেদের সেরা ও ইতিবাচক ক্রিকেট খেলতে পারে, তবে ট্রফি জেতা অবশ্যই সম্ভব।

সিরিজ জয়ের পাশাপাশি ব্যাটিং ইউনিটের ধারাবাহিকতা ফেরাতে সিনিয়র ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ম্যাচে পুরো ওভার খেলার যে ঘাটতি ছিল, তা কাটিয়ে ওঠার তাগিদ দিয়ে তিনি বলেন, “আমাদের দায়িত্ব থাকবে, যারা ব্যাটিং করবো, ওপরের দিক থেকে শুরু করে ছয়-সাত নম্বরে থাকা সবাই যেন খেলাটা শেষ করে আসতে পারি।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال