হ্যাপি রাজ, মুভিটির রিভিউ

'হ্যাপি রাজ' মুভিটি দেখলাম এবং সত্যি বলতে মুভিটি আমার খুব ভালো লেগেছে। এটি মূলত একটি সুন্দর প্রেমের গল্প, যেখানে ফুটে উঠেছে সামাজিক বৈষম্য আর পারিবারিক টানাপোড়েনের চিত্র।

হ্যাপি রাজ(সংরক্ষিত)

মুভিটির গল্প গড়ে উঠেছে দুই ভিন্ন জগতের মানুষের পরিচয়কে কেন্দ্র করে। নায়িকা একটি অত্যন্ত ধনাঢ্য পরিবারের মেয়ে, যার বাবা সমাজের বেশ উঁচুতলার একজন মানুষ (High Society Character)। অন্যদিকে নায়ক একেবারেই সাধারণ, তার বাবা গ্রামের স্কুলের একজন শিক্ষক।

​এই দুই ভিন্ন মেরুর মানুষের মধ্যে দেখা হওয়া, জানাশোনা এবং তারপর প্রেমের গভীরতা—সবকিছুই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে হিরোইনের পরিবারের আভিজাত্যের সাথে নায়কের সাধারণ জীবনের যে দ্বন্দ্ব, তা মুভিটিকে আরও প্রাণবন্ত করেছে। পরিবার এবং ভালোবাসার এই রসায়ন। এক কথায় মুভিটা খুবই সুন্দর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال