মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করলো বিআরটিএ: না মানলে আইনি ব্যবস্থা

দেশে সড়ক শৃঙ্খলা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোটরসাইকেলের ক্ষেত্রে এক নতুন ও জরুরি নির্দেশ জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।


বিআরটিএর নির্দেশানুসারে, প্রাথমিকভাবে বাইক মালিকদের নিজ উদ্যোগে নির্দিষ্ট মাপ ও নির্ধারিত নকশা মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি করে মোটরসাইকেলের সামনে সংযোজন করতে হবে।

বিআরটিএ এক জরুরি গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে যে, মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নম্বরপ্লেট লাগানোর এই প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এই নির্ধারিত সময়ের মধ্যে যারা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসাবেন না, তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও পরিমাপের নির্দেশনা

১. স্কুটার শ্রেণীর মোটরসাইকেল:

  • দৈর্ঘ্য: ২০০ মিলিমিটার
  • প্রস্থ: ১০০ মিলিমিটার
  • অক্ষর ও সংখ্যার আকার: অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
২. সাধারণ ও অন্যান্য মোটরসাইকেল:
  • দৈর্ঘ্য: ২৮৫ মিলিমিটার
  • প্রস্থ: ৫০ মিলিমিটার
  • অক্ষর ও সংখ্যার আকার: ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
  • বিন্যাস: স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এক আনুভূমিক রেখায় (এক লাইনে) লেখা যাবে (যেমন— ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

উপকরণ ও নকশাগত বাধ্যবাধকতা

  • উপকরণ: নম্বরপ্লেটটি অবশ্যই অ্যালুমিনিয়াম অথবা স্টেইনলেস স্টিলের তৈরি হতে হবে।
  • রং ও ব্যাকগ্রাউন্ড: প্লেটের ব্যাকগ্রাউন্ড বা পটভূমি হতে হবে পুরোপুরি সাদা এবং অক্ষর ও সংখ্যাগুলো হতে হবে কালো রঙের।
  • নকশা: নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত ডিজাইন, শোভামূলক অলংকরণ বা অতিরিক্ত লেখা যুক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নোটিশ 

বিআরটিএ নির্দেশিত নিয়ম অনুযায়ী, বাইকের ধরনভেদে সামনে বসানো নম্বরপ্লেটের সুনির্দিষ্ট আকার ঠিক করে দেওয়া হয়েছে:

নম্বরপ্লেটের স্থায়িত্ব ও দূর থেকে সহজে দৃশ্যমান নিশ্চিত করতে বিআরটিএ নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছে:

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী বাইকের পেছনে বিআরটিএ অনুমোদিত আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা আগেই ছিল। তবে সিসিটিভি ক্যামেরা ও ট্রাফিক পুলিশের নজরদারিতে বাইকের গতিবিধি ও পরিচয় দ্রুত শনাক্ত নিশ্চিত করতে এবার সামনের অংশেই নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত কার্যকর করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال