একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর: বিস্তারিত সময়সূচি প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য ও সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে।
ছবি :- সংগৃহীত 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আগ্রহী ও উপযুক্ত শিক্ষার্থীরা আগামী ২৬ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন। এই ধাপে আবেদন করার প্রক্রিয়া চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।

তৃতীয় ধাপে যারা আবেদন করবেন, তাদের বাছাই বা নির্বাচনের ফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে অনলাইনে তাদের ‘নির্বাচন নিশ্চায়ন’ (সিলেকশন কনফার্মেশন) সম্পন্ন করতে হবে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর আবেদন ও সিলেকশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় মাইগ্রেশন বা পছন্দক্রম পরিবর্তনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর আগামী ২ ও ৩ নভেম্বর জুড়ে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পূর্বে যারা আবেদন করেও কোনো নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেননি কিংবা নতুন করে আবেদন করতে ইচ্ছুক, তারা সবাই এই তৃতীয় ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে অনলাইনে আবেদন ফি বাবদ ২২০ টাকা জমা দিতে হবে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমা ও নিয়মাবলী মেনে যথাযথভাবে কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال