চারঘাট পৌরসভা তথা উপজেলার জন্য অশনি সংকেত।

গত এক মাসে চারঘাট সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণিদের তিন বার অপহরণ করার চেষ্টা হয়েছে। 
প্রথমবার যখন শুনি তখন ততটা গুরুত্ব দিইনি। পরেরবার একটু খোঁজ খবর নিতে বলি সবাইকে। আজকে পুনরায় একটি বাচ্চাকে অপহরণ করার চেষ্টা করা হয়। বাচ্চাটি প্রথমে চিপাগলি দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একজন তার ব্যাগ টেনে ধরে। বাচ্চাটি চতুরতার সাথে ব্যাগ ফেলে দৌঁড় দিলে, পেছন থেকে ধারালো কিছু দিয়ে কোপ দেয় আততায়ীরা। এতে বাচ্চাটির পিঠের শার্ট কেটে যায় এবং পিঠে আঁচড়ের মতো লাগে।
ছবি :- সংরক্ষিত 

শোনা যাচ্ছে, এর আগে একাধিকবার বিভিন্ন জনের বাচ্চাকে অপহরণ করে গোপণে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অভিভাবকরা ভয়ে কাউকে বলেননি। 

আজ যার বাচ্চাকে অপহরণের চেষ্টা করা হয়, সে একজন ভালো মানের ব্যবসায়ী। আরো দু'একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীর বাচ্চাকে টার্গেট করা হয়েছে বলে, ঐ ব্যবসায়ীদের জানানো হয়েছে। বোঝা যাচ্ছে, অপহরণকারীদের মূল টার্গেট মুক্তিপণ আদায়।

রহস্যজনকভাবে এই ঘটনাগুলোর সাথে জড়িত কাউকেই এখনো আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। অভিভাবকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। 

অনেকে ভাবছেন, অন্যদের উপর দিয়ে যাক, আমার কী! আমার বাচ্চাকে তো অপহরণের চেষ্টা হয়নি। মনে রাখবেন, ঝড় উঠলে মাসজিদ-মন্দিরও ভাঙে। আজ আপনি টার্গেট নন, আগামীকালের গ্যারান্টি কী!

সবাই সচেতন হউন প্লিজ। আওয়াজ তুলুন। আইন শৃঙ্খলা যেদিকে যাচ্ছে, তাতে চারঘাটের জন্য এটি অশনিসংকেত। ঘন ঘন থানার ওসি পরিবর্তনও বেশ রহস্যজনক মনে হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন অথবা নিজেরাও লিখুন। চারঘাটবাসীকে সচেতন করুন।

পোস্টটি সংগ্রহ করা হয়েছে :- Rana Ahmed 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال